দরখাস্ত লেখার নিয়ম সকলের জানা প্রয়োজন। আমাদের সামাজিক কার্যক্রমে কখনো না কখনো দরখাস্ত লেখার প্রয়োজন হয়। স্কুল, কলেজ ও অফিসের যেকোন ছুটির জন্য বা কোন প্রয়োজন পূরণের জন্য দরখাস্ত লেখতে হয়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন কিভাবে দরখাস্ত লেখতে হয়, প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম, অধ্যক্ষ বরাবর দরখাস্ত লেখার নিয়ম, কলেজের দরখাস্ত লেখার নিয়ম ও চাকরি দরখাস্ত লেখার নিয়ম। আরও জানতে পারবেন অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম, বাংলা দরখাস্ত লেখার নিয়ম, মেডিকেল ছুটির দরখাস্ত লেখার নিয়ম। এছাড়াও জানতে পারবেন অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম, ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম, আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম। উপরোক্ত বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছে উক্ত আর্টিকেলে।
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার কিছু নিয়ম রয়েছে। উক্ত নিয়মগুলো ফলো করে দরখাস্ত লেখতে হয়। কাজের প্রকৃতির উপর ভিত্তি করে দরখাস্তের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু মূল অংশগুলো অপরিবর্তিত থাকে। একটি পূর্ণাঙ্গ দরখাস্তে অবশ্যই উক্ত ছয়টি বিষয় উল্লেখ থাকতে হয়। অনেকেই দরখাস্ত লেখার নিয়ম নিয়ে বিভ্রান্তিতে পড়েন। তাদের সুবিধার্থে আজকে দেখাবো কিভাবে দরখাস্ত লেখতে হয়।
একটি পূর্ণাঙ্গ দরখাস্তের মূল অংশ ৬টি। এই ছয়টি বিষয় দরখাস্তে থাকতে হবে। যেমন: ১.তারিখ ২.প্রাপকের পদবি ও ঠিকানা ৩.বিষয় ৪.সম্ভাষণ ৫.আবেদনের বিস্তারিত আলোচনা ৬.আবেদনকারীর নাম, পদবি ও ঠিকানা
১) তারিখ লিখতে হবে: দরখাস্তের উপরের বাম পাশে তারিখ লিখতে হবে। তারিখটি অবশ্যই যেদিন দরখাস্ত লিখা হচ্ছে সেই দিনের তারিখ দিতে হবে।
২) প্রাপকের পদবি ও ঠিকানা: যার বরাবর দরখাস্তটি লিখছেন তার পদবি লিখতে হবে এবং সে যে প্রতিষ্ঠানে রয়েছে তার ঠিকানা লিখতে হবে।
৩) বিষয়: যে বিষয়ের উপর দরখাস্তটি লিখা হচ্ছে তার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
৪) সম্ভাষণ: যেমন “জনাব” “মহোদয়”, “মহাত্মন” ইত্যাদি সম্ভাষণ দিয়ে লিখা শুরু করতে হবে।
৫) আবেদনের মূল আলোচনা: যে বিষয়ের উপর দরখাস্ত লিখছেন তার বিস্তারিত আলোচনা লিখতে হবে। তবে আলোচনা গঠনমূলক ও সংক্ষিপ্ত হতে হবে। অপ্রোয়জনীয় কথা পরিহার করতে হবে।
৬) আবেদনকারী ব্যক্তির নাম, পদবী ও ঠিকানা: বিনীত বা নিবেদক লিখে আবেদনকারীর নাম, পদবি ও ঠিকানা লিখতে হবে।
সংযুক্তি: দরখাস্তে কোন প্রমাণপত্র সংযুক্ত করতে হলে তা সংযুক্তির স্থানে উল্লেখ করে দিতে হবে কি কি কাগজপত্র দরখাস্তের সাথে দেয়া হয়েছে।
একটি পূর্ণাঙ্গ দরখাস্তে উপরের ছয়টি বিষয় উল্লেখ থাকতে হবে। এই ছয়টি বিষয় ছাড়া দরখাস্ত অসম্পূর্ণ থেকে যাবে, তা গ্রহনযোগ্যতা হারাবে।
১. প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
নিচে বাংলা দরখাস্ত লেখার একটি নমুনা দেয়া হলো কিভাবে দরখাস্ত লিখতে হয়
তারিখ: ১৩-০৩-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক/অধ্যক্ষ/ব্যবস্থাপনা পরিচালক (যার নিকট দরখাস্ত লেখা হচ্ছে তার পদবী হবে)
নারায়ণপুর উচ্চ বিদ্যালক ( নিজের প্রতিষ্ঠানের নাম হবে)
দেবিদ্বার, কুমিল্লা। (নিজ প্রতিষ্ঠানের ঠিকানা হবে)
বিষয়: তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন/ প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা প্রসঙ্গ/জরিমানা মওকুফের জন্য আবেদন (যে বিষয়ের উপর আবেদন করা হচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে)।
জনাব/মহোদয়/মহাশয়/মহাত্মন (সম্ভাষণ দিয়ে শুরু করতে হবে)
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী বা আপনার প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক ……………………………………….
………………………….. (দরখাস্তের বিস্তারিত বিবরণ লিখতে হবে) ………………………………………………………………. ।
নিবেদন
মো: সাফওয়ান ইসলাম (আবেদনকারীর নাম)
শ্রেণি: ৯ম ( নিজের শ্রেণি/ চাকুরির পদবী)
রোল: ০১
নারায়ণপুর উচ্চ বিদ্যালক ( নিজের প্রতিষ্ঠানের নাম হবে)
দেবিদ্বার, কুমিল্লা। (নিজ প্রতিষ্ঠানের ঠিকানা হবে)
২. অগ্রিম ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ:১৩-০৩-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক
নারায়ণপুর উচ্চ বিদ্যালয়
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয়: তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যায়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আগামী ১৪/০৩/২০২৫ইং তারিখ থেকে ১৬/০৩/২০২৫ইং তারিখ পর্যন্ত আমার বড় ভাইয়ের বিবাহ অনুষ্ঠান পরিচালিত হবে। উক্ত দিনগুলোতে আমাকে উপস্থিত থেকে বড় ভাইয়ের বিবাহের কাজে পরিবারকে সাহায্য করতে হবে, তাই আমার তিন দিনের অগ্রিম ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উল্লেখিত তিন দিনের ছুটি মঞ্জর করে বাধিত করবেন।
নিবেদক
শরমিলা আক্তার
শ্রেণি: ১০ম
রোল: ০১
নারায়ণপুর উচ্চ বিদ্যালয়
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
৩. স্কুলে অনুপস্থিত থাকার কারন জানিয়ে দরখাস্ত লেখার নিয়ম
তারিখ:১৩-০৩-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক
নারায়ণপুর সরকারি প্রাথমীক বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা।
বিষয়: স্কুলে অনুপস্থিত থাকা প্রসঙ্গ।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যায়ের ৫ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৯ মার্চ ২০২৫ইং তারিখ হতে ১২ মার্চ ২০২৫ইং তারিখ পর্যন্ত অসুস্থ ছিলাম। চিকিৎসক আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শে ও অসুস্থতার কারনে উক্ত চার দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। আমার অনুপস্থিতি ক্ষমা করে আমাকে পাঠদান চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
অতএব, এব্যাপারে আপনার সদয় অনুমোদনের জন্য বিনীত অনুরোধ করছি।
নিবেদক
মো: জহিরুল ইসলাম
শ্রেণি: ৫ম
রোল: ০১
নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা।
৪. জরিমানা মওকুফের জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ:০১-০৫-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক
বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যায়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের ভরণপোষণের পাশাপাশি আমাদের তিন ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। যার কারণে আমি গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের স্কুলের বেতন পরিশোধ করতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টি বিবেচনা করে আমাকে জরিমানা মওকুফ করে শুধুমাত্র বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন।
নিবেদক
মিথিলা আক্তার
শ্রেণি: ১০ম
রোল: ০১
বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
৫. উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ:০১-০৫-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক
মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: উপবৃত্তি জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের ভরণপোষণের পাশাপাশি আমাদের তিন ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। উপবৃত্তির সুযোগ করে দিলে পড়ালেখা চালিয়ে যাওয়া আমার জন্য সহজ হবে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করে দিলে চির কৃতজ্ঞ থাকিব।
নিবেদক
মিথিলা তাবাসসুম
শ্রেণি: ৬ষ্ঠ
রোল: ০১
মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
৬. ছাড়পত্রের জন্য আবেদন
তারিখ:১০-০৩-২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
প্রধান শিক্ষক
কাচিসাইর মাধ্যমিক বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যায়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার পরিবার অন্যত্র চলে যাওয়ায় এখানে থেকে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া কষ্টকর। আমার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য স্কুল পরিবর্তন করা প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টি বিবেচনা করে আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
হালিমা আক্তার
শ্রেণি: ৯ম
রোল: ০১
কাচিসাইর মাধ্যমিক বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা।
৭. উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১৬/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার
হোমনা, কুমিল্লা।
বিষয়: রাস্তা মেরামত করার জন্য আবেদন।
মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি হোমনা উপজেলার মোহাম্মদপুর গ্রামের একজন বাসিন্দা। গত বন্যার কারনে মোহাম্মদপুর হতে মিরপুর পর্যন্ত আমাদের গ্রামের রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। বর্তমানে রাস্তাটি পায়ে হাঁটা লোকজন এবং মালবাহি যানবাহন উভয়ের জন্য অনুপযুক্ত।
অতএব, আপনার কাছে নিবেদন, উক্ত রাস্তারি যথাশীঘ্রই মেরামত করার ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন।
নিবেদক,
মো: শরিফুল ইসলাম
মোহাম্মদপুর গ্রামবাসীর পক্ষে
হোমনা, কুমিল্লা।
৮. পুলিশের নিকট অভিযোগ করে দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১৬/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর
অফিসার ইনচার্জ
দেবিদ্বার থানা
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: সাধারণ ডায়েরি করা প্রসঙ্গ।
জনাব,
নিবীত নিবেদন এই যে, আমি মো: আনোয়ার হোসেন ,পিতা: বাকের আলী, গ্রাম: মোহাম্মদপুর, থানা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। গত ১৫/০৩/২০২৫ইং তারিখ রোজ সোমবার আমার বাড়ি থেকে দেবিদ্বার সদরে আসার পথে আমার এনআইডি/সার্টিফিকেট/মোবাইল/দলিল হারিয়ে গেছে। আমার এনআইডি নম্বর 455 654 1012/ আমার এসএসসি রোল নম্বর 4215423 এবং রেজিস্ট্রেশন নং-18186247451, পরীক্ষার সন 2023, কুমিল্লা শিক্ষা বোর্ড/ মোবাইল নং 01734-253223 এবং IMEI NO- 8695852455275654 (যা হারিয়েছে তার বিস্তারিত তথ্য দিতে হবে)। এমতা অবস্থায় আমার একটি সাধারণ ডায়েরি করা প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট নিবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে অভিযোগটি ডায়েরিভুক্ত করলে চির কৃতজ্ঞ থাকব।
নিবেদক
মো: আনোয়ার হোসেন
গ্রাম: মোহাম্মদপুর
উপজেলা: দেবিদ্বার
জেলা: কুমিল্লা
মোবাইল: ০১৭৩৪-৭৭৬৬৫৫
৯. চাকরি ছাড়ার জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১৬/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
ম্যানেজার/প্রধান শিক্ষক/মহা পরিচালক (যার অধিনে আপনি কাজ করেন তার পদের নাম লিখতে হবে)
পূবালী ব্যাংক লি.
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: চাকরি হতে অব্যাহতি দেয়ার জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো: পাবেল মিয়া আপনার প্রতিষ্ঠানের একজন ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছি। আমি গত ০১/১২/১৯৯৯ইং তারিখে উক্ত পদে যোগদান করি। আমার পারিবারিক সমস্যার করণে উক্ত পদে চাকুরি চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় (চাকরি ছাড়ার কারণ এখানে উল্লেখ করবেন)।
অতএব, মহোদয়ের নিকট আবেদন আগামী ১২/০২/২০২৫ইং তারিখ আমাকে চাকুরি হতে অব্যাহতি প্রদানে আপনার মর্জি হয়।
নিবেদক
মো: পাবেল মিয়া
ক্যাশিয়ার
পূবালী ব্যাংক লি.
দেবিদ্বার, কুমিল্লা।
১০. অফিস হতে ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১৬/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
ম্যানেজার/প্রধান শিক্ষক/মহা পরিচালক (যার অধিনে আপনি কাজ করেন তার পদের নাম লিখতে হবে)
জনতা ব্যাংক লিমিটেড
লাঙ্গলকোট, কুমিল্লা।
বিষয়: দুই দিনের অগ্রীম ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছি। আমার পারিবারিক প্রয়োজনে আগামী ১২/০৩/২০২৫ইং তারিখ হতে ১৫/০৩/২০২৫ইং পর্যন্ত চার দিনের ছুটি প্রয়োজন।
অতএব, আমাকে চার দিনের অগ্রীম ছুটিদানে আপনার মর্জি হয়।
নিবেদক
মো: আনাস
অফিসার ক্যাশ
জনতা ব্যাংক লিমিটেড
লাঙ্গলকোট, কুমিল্লা।
১১. অফিসে অনুপস্থিত থাকার জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১৫/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর,
ম্যানেজার/প্রধান শিক্ষক/মহা পরিচালক (যার অধিনে আপনি কাজ করেন তার পদের নাম লিখতে হবে)
সোনালী ব্যাংক লিমিটেড
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: অফিসে অনুপস্থি থাকার দিনগুলো ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন সিনিয়র অফিসার। আমার শারীরিক অসুস্থতার কারণে গত ১২/০৩/২০২৫ইং তারিখ হতে ১৪/০৩/২০২৫ইং তারিখ পর্যন্ত ৩ দিন অফিসে আসতে পারিনি।
অতএব, আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে উক্ত দিনগুলো ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক
আশিক মিয়া
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড
দেবিদ্বার, কুমিল্লা।
১২. মেডিকেল ছুটির দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ১১/০৪/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
অফিসার ইনচার্জ
ঢাকা সরকারি মেডিকেল
ঢাকা।
বিষয়: মেডিকেল ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আশিক ইসলাম আপনার প্রতিষ্ঠানের একজন ডার্মাটোলজি বিভাগের চিকিৎসক। আমি গত পাঁচ বছর থেকে আপনার প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে পড়েছি। একজন নিউরোলজিস্ট এর সাথে যোগাযোগ করলে তিনি আমাকে পাঁচ দিন বিশ্রাম নেয়ার উপদেশ দেন। নিচে আমার চিকিৎসকের ব্যবস্থাপত্র সংযুক্ত করা হয়েছে।
অতএব উপরের বিষয়টি বিবেচনা করে আমাকে আগামী ১২/০৪/২০২৫ইং তারিখ হতে ১৬/০৪/২০২৫ইং তারিখ পর্যন্ত পাঁচ দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।
নিবেদক
আশিক ইসলাম
১২ নম্বর ওয়ার্ড
ডার্মাটোলজি বিভাগ
ঢাকা মেডিকেল
ঢাকা।
১৩. বিদেশে চিকিৎসার জন্য ছুটি চেয়ে আবেদন
তারিখ: ০৩/০৩/২০২৫ইং (যেদিন দরখাস্ত লেখা হবে সেই দিনের তারিখ হবে)
বরাবর
অধ্যক্ষ
মোহাম্মদপুর সরকারি কলেজ
দেবিদ্বার, কুমিল্লা।
বিষয়: বিদেশে চিকিৎসার জন্য আবেদন।
মহাত্মন
বিনীত নিবেদন এই যে, আমি মিজানুর রহমান আপনার প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের একজন শিক্ষক। আমি বিগত দশ বছর যাবত আপনার প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। অনেকদিন যাবত আমি অসুস্থ্যতায় ভুগতেছি। গত ০১/০৩/২০২৫ইং তারিখ ঢাকা মেডিকেলে ভর্তি হলে কর্ত্যরত চিকিৎসক জানায় আমার হৃৎযন্ত্রের রক্তনালীতে ব্যাঘাত ঘটেছে। এই অবস্থায় দ্রুততার সাথে হৃৎযন্ত্র ট্রন্সপ্লান্ট করতে হবে। হৃৎযন্ত্র প্রতিস্থাপনের জন্য চিকিৎসক আমাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লন্ডন এভারকেয়ার হাসপাতালে সকল ব্যবস্থা করা হয়েছে। এজন্য আগামী ১১/০৩/২০২৫ইং তারিখ লন্ডন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হবে।
অতএব নিবেদন এই যে, আমার সমস্যার কথা বিবেচনায় নিয়ে আমাকে আগামী ১০/০৩/২০২৫ইং তারিখ হতে দুই মাস পর্যন্ত ছুটি প্রদান করে বাধিত করুন।
আপনার বিশ্বস্ত
মিজানুর রহমান
সহকারী অধ্যাপক (ইংরেজি)
মোহাম্মদপুর সরকারি কলেজ
দেবিদ্বার, কুমিল্লা।